Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম

সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

ছবি : সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর বৃহত্তম শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের অভ্যন্তরীণ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ এ শোধনাগারে একটি ড্রোন আঘাত হেনেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে হামলাটি ড্রোনের মাধ্যমে চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে সোমবারও একই শোধনাগার লক্ষ্য করে ইরানের ছোড়া দুটি ড্রোন সৌদি আরব ভূপাতিত করে। তখন ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শোধনাগারে আগুন ধরে যায় এবং কার্যক্রম বন্ধ করে দেয় আরামকো।

অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তরে ড্রোন হামলা চালিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার রাত ২টার দিকে এ হামলা হয়। হিজবুল্লাহ দাবি করেছে, লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি আগ্রাসনের জবাবেই তারা এ হামলা চালিয়েছে।

আইএআই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন সামরিক ও বেসামরিক সরঞ্জাম তৈরি করে থাকে। হিজবুল্লাহ আরও দাবি করেছে, ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণকারী সামরিক ঘাঁটিতেও তারা হামলা চালিয়েছে।

সূত্র: এএফপি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন