Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: লারিজানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০১:২২ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: লারিজানি

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। সোমবার এক বিবৃতিতে তিনি ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার খবর নাকচ করে দেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে এ বিষয়ে লারিজানি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না।”

অন্য এক পোস্টে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যকে ‘ভ্রান্ত কল্পনা’ দিয়ে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। তার দাবি, “আমেরিকা ফার্স্ট” স্লোগানকে “ইসরায়েল ফার্স্ট”-এ পরিণত করে মার্কিন সেনাদের ইসরায়েলের স্বার্থে বলি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর জবাবে তেহরান উপসাগরীয় বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে তিন মার্কিন সেনা নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন