Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের মেহরান শহরে ভয়াবহ হামলা, নিহত ৪৩ সেনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৫:৪৯ এএম

ইরানের মেহরান শহরে ভয়াবহ হামলা, নিহত ৪৩ সেনা

ছবি : সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী শহর মেহরানে নতুন করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) ইরাক সীমান্তের কাছে একটি রেজিমেন্ট সদর দপ্তরে বোমা হামলায় অন্তত ৪৩ সেনা নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই সীমান্তরক্ষী বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। হামলায় আশপাশের ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা এ হামলা চালিয়েছে। বার্তাসংস্থা মেহের নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

এদিকে চলমান মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিহতদের তালিকা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, এ তালিকায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নামও থাকতে পারে।

অন্যদিকে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। উত্তর-পূর্ব তেহরানের নার্নাকে তার বাসভবনে হামলায় তিনি ও তার কয়েকজন দেহরক্ষী নিহত হন। আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন।

তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং ইরান কর্তৃপক্ষও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

সূত্র: আল জাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন