ছবি : সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত অন্তত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমাবর্ষণের প্রতিশোধ হিসেবে এটি ছিল তেহরানের ষষ্ঠ দফার পাল্টা আক্রমণ। এ অভিযানে ইসরাইল এবং অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়।
আইআরজিসি জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি ইসরাইলের তেল নোফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর ‘হাকিরিয়া’ এবং শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সও অন্তর্ভুক্ত ছিল।
ইরান এ হামলাকে কেবল শুরু হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে যে ভবিষ্যতে আরও কঠোর ও ভিন্নধর্মী প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে, যা শত্রুপক্ষকে একের পর এক শোচনীয় আঘাতের মুখে ফেলবে।
সূত্র: আল জাজিরা



