Logo
Logo
×

আন্তর্জাতিক

কার্যালয়ে কাজ করার সময় শহীদ হয়েছেন খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:০০ পিএম

কার্যালয়ে কাজ করার সময় শহীদ হয়েছেন খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি

ছবি : সংগৃহীত

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার ভোরে তার কার্যালয়ে কাজ করার সময় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কাউন্সিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এ হত্যার জন্য দায়ী করেছে।

বিবিসি ভেরিফাইয়ের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, তেহরানে লিডারশিপ হাউস কমপাউন্ডের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এ কমপাউন্ডই ছিল খামেনির কার্যালয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, খামেনির মৃত্যু তার কার্যালয়েই হওয়ায় প্রমাণিত হয়েছে যে তার লুকিয়ে থাকার খবরগুলো ছিল শত্রুপক্ষের মানসিক যুদ্ধের অংশ।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে দাবি করেন, ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযানে খামেনি নিহত হয়েছেন। তিনি লেখেন, “ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন। এটি শুধু ইরানের মানুষের জন্য নয়, বরং সেইসব মানুষের জন্যও এক কাঙ্ক্ষিত বিচার—যাদের খামেনি ও তার বাহিনী হত্যা বা পঙ্গু করেছে।”

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে খামেনির প্রাসাদে হামলা চালায়। এতে প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

সূত্র: বিবিসি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন