Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ২০১, আহত শতাধিক: রেড ক্রিসেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৬:০৯ এএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ২০১, আহত শতাধিক: রেড ক্রিসেন্ট

ছবি : সংগৃহীত

ইরানের বিভিন্ন প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের রাষ্ট্রীয় ত্রাণ সংস্থা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি-এর একজন মুখপাত্র মেহের নিউজ এজেন্সিকে জানান, হামলায় দেশের ২৪টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত এলাকায় বর্তমানে ২২০টির বেশি উদ্ধার ও চিকিৎসা দল কাজ করছে।

ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। তবে হামলা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন