Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, দাবি ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:৫৬ এএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, দাবি ট্রাম্পের

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ট্রাম্প লিখেছেন, “ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন। এটি শুধু ইরানের মানুষের জন্য নয়, বরং সেইসব মার্কিনি ও বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্যও এক কাঙ্ক্ষিত বিচার—যাদের খামেনি ও তার বাহিনী হত্যা বা পঙ্গু করেছে।”

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং খামেনি নিহত হন। ট্রাম্প বলেন, “আমাদের গোয়েন্দা ও উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে তিনি বাঁচতে পারেননি।”

ট্রাম্পের বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ইরানের সেনা ও নিরাপত্তা বাহিনীর অনেকেই যুদ্ধ করতে চাইছে না এবং তারা যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইছে। তিনি ইরানিদের আহ্বান জানান দেশকে তার প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।

তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত থাকবে।

সূত্র: বিবিসি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন