ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহতের দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:৪৮ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছে। একই সঙ্গে তারা সেন্টকমের একটি রণতরী ক্ষতিগ্রস্ত করার দাবিও করেছে।
তেহরান এ হামলাকে তাদের ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর বড় বিজয় হিসেবে প্রচার করছে। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এ দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের মুখপাত্র বলেন, “আইআরজিসি’র পক্ষ থেকে ২০০ মার্কিন সেনা নিহত বা আহত হওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা। আমাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।”
সেন্টকম জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলা প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



