Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ পিএম

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৩

ছবি : সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে অন্তত ৭৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশেই ৭০ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটির মিনাবে একটি প্রাক-প্রাথমিক মহিলা বিদ্যালয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভবনটি ধ্বংসস্তুপে পরিণত হয়। প্রথমে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে ৫৩ জনে দাঁড়ায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, হরমুজগানের মিনাব ও জাসেকে মার্কিন আগ্রাসনে মোট ৭০ জন নিহত এবং অন্তত ৯০ জন আহত হয়েছেন। প্রদেশটির মেডিকেল প্রধান জানিয়েছেন, দুটি পৃথক হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

এছাড়া স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানে আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আরও তিন শিক্ষার্থী নিহত হয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন