Logo
Logo
×

আন্তর্জাতিক

আয়াতুল্লাহ আলি খামেনি এখনও বেঁচে আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম

আয়াতুল্লাহ আলি খামেনি এখনও বেঁচে আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এখনও জীবিত আছেন। তিনি নিহত হয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়।

শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, “যতদূর আমি জানি, তিনি নিহত হননি।” এর আগে ইসরায়েলের চ্যানেল ১২ দাবি করে, ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা তথ্য পাচ্ছেন।

লাইভ বক্তব্যে আরাঘচি আরও জানান, হামলায় দুই কমান্ডার নিহত হয়েছেন। তবে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই বেঁচে আছেন এবং তাদের দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, “আমরা পরিস্থিতি মোকাবেলা করছি, সবকিছু নিয়ন্ত্রণে আছে।”

এদিকে ইরানি টিভি আল-আলম জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনি কিছুক্ষণের মধ্যেই ভাষণ দেবেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ তথ্য প্রকাশ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন