Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের হামলায় কেঁপে উঠল ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম

ইরানের হামলায় কেঁপে উঠল ইসরায়েল

ছবি : সংগৃহীত

ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনার পর সতর্কতামূলকভাবে দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে। খবর আল জাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার জন্য জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে। বর্তমানে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি প্রতিহত করার কাজ করছে এবং প্রয়োজন হলে তা নির্মূলের পদক্ষেপও নিচ্ছে। ইতোমধ্যে কিছু গণমাধ্যমে ইসরায়েলে বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিস লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রয়টার্সের সূত্রে জানা গেছে, হামলার পর খামেনি তেহরান ত্যাগ করে নিরাপদ স্থানে চলে গেছেন। তার বর্তমান অবস্থান সরকারিভাবে গোপন রাখা হয়েছে। স্থানীয়রা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আশপাশের এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। হামলায় যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার চেষ্টা করলেও কোনো সমাধান আসেনি। নিরাপত্তা সূত্র বলছে, শেষ ২৪ ঘণ্টায় তারা সিদ্ধান্ত নিয়েছে আলোচনার আর কোনো সুযোগ নেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন