Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় ২৭৪ আফগান সেনা নিহত, দাবি পাকিস্তানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

পাকিস্তানের হামলায় ২৭৪ আফগান সেনা নিহত, দাবি পাকিস্তানের

ছবি : সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, আফগানিস্তানে পরিচালিত সামরিক অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, অভিযানে ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে ও ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। পাকিস্তানের মিডিয়া উইংয়ের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, অভিযানে আফগান বাহিনীর ১১৫টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হলেও সংবাদমাধ্যমটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে অন্তত ৩১৪ জন আফগান যোদ্ধা আহত হয়েছেন। আফগানিস্তানের ৭৪টি নিরাপত্তা চৌকি ধ্বংস হয়েছে এবং পাকিস্তান সেনা ১৮টি চৌকি দখল করেছে।

অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী পাকিস্তান সেনা পোস্টে পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় অভিযান সমাপ্ত হয়। আফগান পক্ষের দাবি, হামলায় পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে, কয়েকজন সেনাকে বন্দি করেছে এবং পাকিস্তানের দুটি সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট দখল করেছে। আফগান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, এই অভিযান পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে পরিচালিত হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন