Logo
Logo
×

আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ পিএম

আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা

সাম্প্রতিক ধারাবাহিক হামলার জেরে আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার ভোরে চালানো এ হামলায় দুটি প্রদেশ লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে আফগান সূত্র।

তালেবান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও একাধিক আফগান সূত্র আল জাজিরা-কে জানায়, পাকতিকা ও নানগারহার প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় হামলার পাশাপাশি নানগারহারেও আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সেনাবাহিনী তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং এর সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়েছে। পাশাপাশি ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।

পাক মন্ত্রণালয়ের দাবি, রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি নাশকতা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতা ও তাদের সহযোগীদের নির্দেশনায় পরিচালিত হয়েছে।

গতকাল রাতে খাইবার পাখতুনখাওয়ার বান্নু বিভাগে আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন। এর কিছুক্ষণ পরই আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালায় পাকিস্তানি বাহিনী।

এর আগে বাজাউরে নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী বিস্ফোরণে ১১ সেনা ও এক শিশু নিহত হন। পাকিস্তানের দাবি, ওই হামলাকারী আফগানিস্তানের নাগরিক। এছাড়া গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হন, যার জের ধরেই সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সূত্র: আলজাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন