Logo
Logo
×

আন্তর্জাতিক

মোদির মালয়েশিয়া সফর ঘিরে সতর্কতা জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম

মোদির মালয়েশিয়া সফর ঘিরে সতর্কতা জারি

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে জনসমাগম না করার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার ও রোববার দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছাবেন তিনি।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরের নিরাপত্তা নিশ্চিত করতে রয়্যাল মালয়েশিয়া পুলিশ (পিডিআরএম) দায়িত্ব পালন করছে। শনিবার নির্ধারিত একটি সমাবেশের আয়োজকদের সঙ্গে বৈঠক করে সমাবেশটি না করার বিষয়ে সহযোগিতা চাইবে পুলিশ।

বিবৃতিতে আরও বলা হয়, সফরকালে কোনো অপ্রীতিকর ঘটনা বা জনশৃঙ্খলা বিঘ্নিত না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। এই সফর দুই দেশের মধ্যে দৃঢ় কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সম্মানের প্রতিফলন বলেও উল্লেখ করা হয়।

এদিকে একই সময়ে কুয়ালালামপুরে ভূমি দখল ও অবৈধ উপাসনালয় নির্মাণ সংক্রান্ত একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। আয়োজকদের দাবি অনুযায়ী, এতে ১৪১টি বেসরকারি সংগঠন অংশ নিতে পারে।

এর আগে মাদানি সরকারের মুখপাত্র দাতুক ফাহমি ফাদজিল জানান, শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করে বলেছেন, বিদেশি অতিথিদের আতিথেয়তার সময় কোনো পক্ষকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। তিনি আরও বলেন, সফরকালে আগত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন