Logo
Logo
×

আন্তর্জাতিক

এপস্টাইন বিতর্কে লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম

এপস্টাইন বিতর্কে লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও লেবার পার্টির প্রভাবশালী নেতা পিটার ম্যান্ডেলসন দল থেকে পদত্যাগ করেছেন। জেফ্রি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশের পর তিনি এ সিদ্ধান্ত নেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যমের বরাতে আলজাজিরা জানায়, দলের জন্য আরও বিব্রতকর পরিস্থিতি এড়াতেই ম্যান্ডেলসন পদত্যাগ করেছেন। এর আগে এপস্টাইনের সঙ্গে তার যোগাযোগ সংক্রান্ত ই-মেইল প্রকাশের পর তাকে ওয়াশিংটনে যুক্তরাজ্যের শীর্ষ কূটনৈতিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

বিবিসি ও দ্য গার্ডিয়ান জানায়, লেবার পার্টিতে পাঠানো এক চিঠিতে ম্যান্ডেলসন লিখেছেন, “এপস্টাইনকে ঘিরে যে ক্ষোভ তৈরি হয়েছে, তার সঙ্গে আবারও আমার নাম জড়িয়েছে। এ জন্য আমি দুঃখিত ও অনুতপ্ত।” তিনি দাবি করেন, ২০০০-এর দশকের শুরুতে এপস্টাইনের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ তিনি বিশ্বাস করেন না, তবে বিষয়টি যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে এপস্টাইনের সঙ্গে পরিচিত হওয়ার জন্যও তিনি দুঃখ প্রকাশ করেন।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি খতিয়ে দেখার সময় লেবার পার্টিকে বিব্রত করতে চান না, তাই সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এপস্টাইনের দ্বারা নির্যাতিত নারী ও কিশোরীদের উদ্দেশে ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, তাদের কণ্ঠস্বর অনেক আগেই শোনা উচিত ছিল।

ফিন্যান্সিয়াল টাইমস ও বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত তদন্ত নথিতে দেখা গেছে, ২০০৩ ও ২০০৪ সালে ম্যান্ডেলসন ও তার সঙ্গী এপস্টাইনের কাছ থেকে মোট ৭৫ হাজার মার্কিন ডলার পেয়েছিলেন। এছাড়া নথিতে একটি ছবির উল্লেখ রয়েছে, যেখানে অন্তর্বাস পরা অবস্থায় এক নারীর পাশে ম্যান্ডেলসনকে দেখা যায়। তবে তিনি দাবি করেছেন, ছবিটি কোথায়, কার সঙ্গে বা কোন পরিস্থিতিতে তোলা হয়েছিল— তার কিছুই মনে নেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন