Logo
Logo
×

আন্তর্জাতিক

নেপালে সহিংস বিক্ষোভে অচলাবস্থা, রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

নেপালে সহিংস বিক্ষোভে অচলাবস্থা, রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। সরকারি দমন-পীড়নে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী কাঠমান্ডুসহ দেশজুড়ে সেনা মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভের এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা সংসদ ভবনে অগ্নিসংযোগ করে। পাশাপাশি বিভিন্ন সরকারি ভবন, রাজনীতিবিদদের বাসভবন, সুপারমার্কেট ও বহু স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। এএফপির এক প্রতিবেদক জানিয়েছেন, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালেও কাঠমান্ডুর রাস্তায় পুড়ে যাওয়া গাড়ি ও টায়ারের অবশিষ্টাংশ ছড়িয়ে ছিল এবং এখনো ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছিল।

সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছে, যে কোনো কর্মকাণ্ড যা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে, তা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এক সেনাসদস্য জানান, আজ শহর তুলনামূলক শান্ত এবং সর্বত্র সেনা মোতায়েন রয়েছে। তবে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করেননি।

সহিংসতার মধ্যে মঙ্গলবার বিক্ষোভকারীরা চারবারের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা কেপি শর্মা ওলির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। পরে ৭৩ বছর বয়সী এই নেতা পদত্যাগ করেন, যাতে রাজনৈতিক সমাধানের পথ তৈরি হয়। তবে বর্তমানে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

সূত্র: এএফপি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন