Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েল জয়ী হতে পারে, কিন্তু তারা বিশ্ববাসীর আস্থা হারাচ্ছে: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পিএম

ইসরায়েল জয়ী হতে পারে, কিন্তু তারা বিশ্ববাসীর আস্থা হারাচ্ছে: ট্রাম্প

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধে ইসরায়েল হয়তো জয়ী হতে পারে, তবে তারা বিশ্ববাসীর আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে। সোমবার (১ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

গত প্রেসিডেন্ট নির্বাচনের আগে গাজা সংকট নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিলেও, জানুয়ারিতে ক্ষমতায় ফিরে ট্রাম্প তা বাস্তবায়ন করেননি। সম্প্রতি তিনি ডেইলি কলারকে বলেন, “এই যুদ্ধ শেষ করতেই হবে, কারণ এটি ইসরায়েলের ক্ষতি করছে।”

তবে গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলকে সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, জেরুজালেমকে হামাসের বিরুদ্ধে “কাজ শেষ করতে হবে” এবং সংগঠনটি ধ্বংস করার পরই অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেওয়া উচিত।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা সিটিতে চলমান সামরিক অভিযান শেষ করতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে। এরপর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলো দখলের পরিকল্পনার কথা জানিয়েছেন।

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন কি না—যা রিপাবলিকানদের মধ্যেও দেখা যাচ্ছে। জবাবে তিনি বলেন, “আমি সেটা জানি।” তিনি আরও বলেন, একসময় কংগ্রেসে ইসরায়েলের শক্তিশালী লবি ছিল, কিন্তু এখন আর তা নেই। তার মতে, কংগ্রেসের অবস্থান ইসরায়েলের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে।

ট্রাম্পের এই মন্তব্য গাজা সংকট ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন