Logo
Logo
×

আন্তর্জাতিক

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম

ছবি : সংগৃহীত

চলতি মাসের শেষে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক্সে দেওয়া পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফিলিস্তিনে চলমান মানবিক সংকট, বিশেষ করে গাজার ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনাও রয়েছে। এর মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা।

এর আগে জুলাইয়ের শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও ঘোষণা দেন, তার দেশও ৯ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। আরও কয়েকটি দেশ একই সময়ে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে, যদিও কেউ কেউ শর্তসাপেক্ষে সিদ্ধান্ত নিয়েছে।

চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রায় ৭৫ শতাংশ প্রতিনিধিত্ব করে।

বেলজিয়াম জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৩,৪৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৬০,২৫৬ জন আহত হয়েছেন। এর আগে জুলাই মাসে দেশটির প্রসিকিউটররা গাজায় নৃশংসতার অভিযোগে ইসরায়েলি দুই সেনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করেন।

এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন প্রশ্নে নতুন মাত্রা যোগ করেছে এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকটে কূটনৈতিক চাপ আরও বাড়াতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন