Logo
Logo
×

আন্তর্জাতিক

আফগানিস্তানের হেরাতে বাস-ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৭১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:২৬ এএম

আফগানিস্তানের হেরাতে বাস-ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৭১

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে একটি যাত্রীবাহী বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় গুজারা শহরে এ দুর্ঘটনা ঘটে।

হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, ইরান থেকে কাবুলগামী যাত্রীবাহী বাসটির অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই আফগান নাগরিক।

সাঈদি জানান, প্রথমে বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। কয়েক মিনিটের মধ্যে জ্বালানিবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে ট্রাকের চালক, তার সহকারী ও মোটরসাইকেলের দুই আরোহী ছাড়া বাকি ৬৭ জনই বাসযাত্রী ছিলেন। মাত্র তিনজন যাত্রী জীবিত আছেন।

সরকারি কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় নিহত যাত্রীরা আগে ইরানে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। চলতি বছরের শুরুতে ইরান সরকার শরণার্থীদের ফেরত পাঠানোর নির্দেশ দেয়। সেই আদেশ মেনে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১০ লাখ ৬০ হাজারেরও বেশি আফগান দেশে ফিরেছেন। ওই বাসের যাত্রীরাও তাদের মধ্যে ছিলেন।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা বিরল নয়। দুর্বল সড়ক নেটওয়ার্ক, দুর্গম পাহাড়ি পথ ও চালকদের বেপরোয়া আচরণের কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। গত ডিসেম্বরে একটি জ্বালানি ট্যাংকার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ৫২ জন নিহত হয়েছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন