Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল ১০০ ফিলিস্তিনির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৯:৫২ এএম

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল ১০০ ফিলিস্তিনির

ছবি- সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও স্থল হামলায় মাত্র একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে গাজা সিটির বাসিন্দা রয়েছেন ৬১ জন। বুধবার (১৩ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া এই হামলায় উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণ কেন্দ্র ও অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

চিকিৎসা সূত্রে জানা গেছে, গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণে সহায়তাকারীদের লক্ষ্য করে চালানো বিমান হামলায় নিহত হয়েছেন ১২ জন। দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন আরও ১৬ জন। জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, খাদ্যের অপেক্ষায় থাকা মানুষের ওপর গুলিতে নিহত হয়েছেন ১৪ জন এবং আহত হয়েছেন ১১৩ জন। সব মিলিয়ে খাদ্য সংগ্রহের চেষ্টায় থাকা অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে ওই দিন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও দুর্ভিক্ষে আরও আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু। এ নিয়ে দুর্ভিক্ষজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে, যার মধ্যে ১০৬ জনই শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালায়, যাতে ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা চলে টানা ১৫ মাস। আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হলেও, মাত্র দুই মাস পর ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু করে আইডিএফ।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন