Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়ার ‘পরিণতি গুরুতর’ হবে : ট্রাম্প

Icon

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৯:০৬ এএম

যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়ার ‘পরিণতি গুরুতর’ হবে : ট্রাম্প

ছবি- সংগৃহীত

আসন্ন আলাস্কা বৈঠকের প্রাক্কালে রাশিয়ার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে দিয়েছেন, যদি বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনে চলমান যুদ্ধ বন্ধে সম্মত না হন, তাহলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ মোকাবিলা করতে হবে।

বুধবার ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। তবে তিনি হতাশা প্রকাশ করে বলেন, আলোচনার পরও যদি বাস্তবে দেখা যায়—রকেট হামলায় নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ধ্বংস হচ্ছে, আর রাস্তায় পড়ে আছে মৃতদেহ-তাহলে তা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, “যদি পুতিন যুদ্ধ থামাতে রাজি না হন, তাহলে রাশিয়ার ওপর শুল্ক আরোপ থেকে শুরু করে নিষেধাজ্ঞা পর্যন্ত নানা পদক্ষেপ নেওয়া হবে। আমাকে আলাদা করে কিছু বলতে হবে না—পরিণতি হবে অত্যন্ত কঠিন।”

এছাড়া, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের নথি ব্যবস্থাপনা কম্পিউটার সিস্টেমে হ্যাকিংয়ের অভিযোগ নিয়েও পুতিনকে প্রশ্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, “তারা হ্যাক করেছে—এটা কি অবাক করার মতো নয়?”

ট্রাম্প আরও ইঙ্গিত দেন, যদি প্রথম বৈঠক ফলপ্রসূ হয়, তাহলে তিনি দ্রুতই দ্বিতীয় দফার বৈঠকে বসতে চান। সেই বৈঠকে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।

“আমি চাই, দ্বিতীয় বৈঠকটি খুব দ্রুত হোক-যদি প্রথম বৈঠকে আমি যা শুনতে চাই, তা পাই,” বলেন ট্রাম্প। তবে তিনি সতর্ক করে দেন, “প্রথম বৈঠকে প্রত্যাশিত ফল না এলে দ্বিতীয় বৈঠক হবে না।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন