Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনে চিকুনগুনিয়ায় আক্রান্ত ৭,০০০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৫:০৫ পিএম

চীনে চিকুনগুনিয়ায় আক্রান্ত ৭,০০০

ছবি : সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে মশাবাহিত ভাইরাস চিকুনগুনিয়ার সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জুলাই মাস থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৭,০০০ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ফোশান শহর সবচেয়ে বেশি আক্রান্ত। সেখানে রোগীদের হাসপাতালে ভর্তি করে মশারির নিচে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। রোগীরা পরীক্ষায় নেগেটিভ আসা বা সাত দিন চিকিৎসা শেষে ছাড়া পাচ্ছেন।

চিকুনগুনিয়া ভাইরাস সংক্রামিত মশার কামড়ে ছড়ায়, যা জ্বর ও তীব্র জয়েন্ট ব্যথা সৃষ্টি করে। এই ব্যথা বছরের পর বছর স্থায়ী হতে পারে। যদিও চীনে এই ভাইরাস বিরল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার কিছু অংশে এটি নিয়মিত প্রাদুর্ভাব দেখা যায়।

ফোশান ছাড়াও গুয়াংডংয়ের কমপক্ষে ১২টি শহরে সংক্রমণের খবর পাওয়া গেছে। শুধু গত সপ্তাহেই প্রায় ৩,০০০ জন নতুনভাবে আক্রান্ত হয়েছেন।

এদিকে, হংকংয়ে প্রথম সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। ১২ বছর বয়সী এক কিশোর, যিনি জুলাইয়ে ফোশান ভ্রমণ করেছিলেন, বর্তমানে জ্বর, ফুসকুড়ি ও জয়েন্ট ব্যথায় ভুগছেন।

চিকুনগুনিয়া ছোঁয়াচে নয়, তবে সংক্রামিত ব্যক্তিকে কামড়ানো মশা অন্যকে কামড়ালে ভাইরাস ছড়ায়। কর্তৃপক্ষ জানিয়েছে, ৯৫ শতাংশ রোগী সাত দিনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং গুরুতর কোনো জটিলতা দেখা যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন