Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৯, মোট প্রাণহানি ছাড়িয়েছে ৬০ হাজার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১১:২৪ এএম

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৯, মোট প্রাণহানি ছাড়িয়েছে ৬০ হাজার

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটছে। রোববার (৩ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৬৬ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, নতুন করে ২৯০টি মৃতদেহ শনাক্ত করে নিবন্ধন করা হয়েছে। তবে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে রয়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

মানবিক সহায়তা নিতে গিয়ে ৬৫ জন নিহত এবং ৫১১ জনের বেশি আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এ ধরনের সহায়তা নিতে গিয়ে মোট ১ হাজার ৪৮৭ জন নিহত এবং ১০ হাজার ৫৭৮ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরাইলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলেছে।

যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। এই নতুন দফায় ৯ হাজার ৩৫০ জন নিহত এবং ৩৭ হাজার ৫৪৭ জন আহত হয়েছেন।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন