Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় ১৩৪ জন নিহত, সহায়তা নিতে গিয়ে প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:৫২ এএম

গাজায় ২৪ ঘণ্টায় ১৩৪ জন নিহত, সহায়তা নিতে গিয়ে প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ১৩৪ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১,১৫৫ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া চলমান সংঘর্ষে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৯,০২৯ জনে।

সোমবার (২১ জুলাই) বার্তাসংস্থা আনাদোলু জানায়, হামলায় নিহতদের মধ্যে অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থায় রয়েছেন এবং এখনও রাস্তার পাশে পড়ে থাকা মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়েও প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। শুধু গত ২৪ ঘণ্টায় সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন আরও ৯৯ জন, আহত হয়েছেন ৬৫০ জনের বেশি। এভাবে ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা সংগ্রহের সময় মোট ১,০২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৬,৫১১ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজার ওপর ধারাবাহিক হামলা শুরু করে, যদিও তার আগে জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয়েছিল। নতুন দফার এই আক্রমণে নিহতের সংখ্যা পৌঁছেছে ৮,১৯৬ জনে, আহত হয়েছেন ৩০,০৯৪ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংঘর্ষকে ‘গণহত্যামূলক অভিযান’ হিসেবে অভিহিত করেছে এবং জানিয়েছে, বেসামরিক মানুষের জীবন হুমকির মুখে পড়েছে, আর উদ্ধার তৎপরতায় সীমাবদ্ধতা থাকায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন