Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

Icon

যুগের চিন্তা ডিজিটাল রিপোর্ট :

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ সেনা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে খাইবার ক্রনিকলস এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি যানবাহনের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে ১৩ জন নিহত হন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, হামলায় অন্তত ২৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনই বেসামরিক নাগরিক।

জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের ধাক্কায় দুটি বাড়ির ছাদ ধসে পড়ে। এতে ছয় শিশু আহত হয়েছে।

হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন একটি তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী, যা পাকিস্তানি তালেবানের একটি অংশ।

২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা অনেক বেড়ে গেছে।

ইসলামাবাদ অভিযোগ করছে, আফগানিস্তান পাকিস্তানের ওপর হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে; তালেবান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক ওই বার্তা সংস্থা, এ নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন