Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের হামলায় বিপর্যস্ত ইসরায়েল, ক্ষতিপূরণ চান নাগরিকরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০৯ পিএম

ইরানের হামলায় বিপর্যস্ত ইসরায়েল, ক্ষতিপূরণ চান নাগরিকরা

ছবি- সংগৃহীত

ইসরায়েলের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইরান সম্প্রতি পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োথ আহরোনোথের বরাতে জানা গেছে, এই হামলায় ৮ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং ৩০ হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণের আবেদন করেছেন।

তেল আবিব, আল-কুদস (জেরুজালেম) সহ বেশ কয়েকটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এতে আবাসিক ভবন, যানবাহন ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়। ইসরায়েলের সম্পত্তি কর ক্ষতিপূরণ তহবিল সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জরুরি ভিত্তিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখার চেষ্টা করছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম। তারা আরও জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে, যার ফলে ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে।

এদিকে, ইসরায়েলও পাল্টা প্রতিক্রিয়া অব্যাহত রেখেছে। দুই দেশের মধ্যে চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে।

এই পরিস্থিতিতে মানবিক সহায়তা ও কূটনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। 

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন