Logo
Logo
×

আন্তর্জাতিক

ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার ইসরায়েলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৫:২৫ পিএম

ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার ইসরায়েলের

ছবি- সংগৃহীত

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে চালানো এক অভিযানের সময় তাদের একটি ড্রোন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দ্বারা গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইসরায়েল-ইরান চলমান উত্তেজনার মধ্যে এই প্রথম ইসরায়েল প্রকাশ্যে ড্রোন হারানোর কথা স্বীকার করল।

ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ড্রোনটি ইরানি ভূমি থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে। এতে কেউ হতাহত হয়নি এবং কোনো সংবেদনশীল তথ্য ফাঁসের সম্ভাবনা নেই বলে জানানো হয়।

ইরানের সরকারি টেলিভিশন সূত্রে জানা গেছে, ইসফাহান শহরে ইসরায়েলি হার্মেস ধরনের এক সশস্ত্র ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং তা প্রচার মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।

গত শুক্রবার থেকেই সরায়েল প্রতিদিন ইরানে আকাশপথে আঘাত হানছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হচ্ছে ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক স্থাপনা এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট এলাকা। সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, ইসরায়েল ইরানের আকাশসীমায় বিভিন্ন ধরনের বিমান ব্যবহার করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং নিজেদের আকাশ নিয়ন্ত্রণে রাখছে।

গত সোমবার ইসরায়েল দাবি করে, তারা তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আর আজ বুধবার সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, ৫০টির বেশি যুদ্ধবিমান তেহরানের ওপর হামলা চালিয়েছে, যার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজের উৎপাদন কেন্দ্র অন্যতম লক্ষ্য ছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন