Logo
Logo
×

আন্তর্জাতিক

শীর্ষ কমান্ডার ‘খামেনির ঘনিষ্ঠজনকে’ হত্যার দাবি ইসরায়েলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৫:১৪ পিএম

শীর্ষ কমান্ডার ‘খামেনির ঘনিষ্ঠজনকে’ হত্যার দাবি ইসরায়েলের

ছবি- সংগৃহীত

ইসরায়েল ঘোষণা করেছে যে, তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তা আলি সাদমানিকে হত্যা করেছে।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তেহরানের কেন্দ্রে অবস্থিত একটি ‘স্টাফড কমান্ড সেন্টারে’ রাতের বেলা অভিযান চালিয়ে সাদমানিকে টার্গেট করে হামলা চালানো হয়।

বিবৃতিতে জানানো হয়, সাদমানি ছিলেন ইরানি সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের নেতা এবং যুদ্ধকালীন ‘চিফ অব স্টাফ’ হিসেবেও দায়িত্ব পালন করতেন। একইসঙ্গে তিনি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) এবং ইরানের সশস্ত্র বাহিনীরও অন্যতম প্রধান ছিলেন।

তবে এই হামলা নিয়ে ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন