ইসরায়েলে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৩:৩৭ পিএম
ছবি- সংগৃহীত
ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের সর্ববৃহৎ এবং সবচেয়ে তীব্র প্রতিশোধমূলক অভিযান। হামলার পরপরই ইসরায়েলের রাজধানী ও আশপাশের এলাকায় বিপদ সংকেত বাজতে শুরু করে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনাকে ‘যুদ্ধের মোড় ঘোরানোর মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, সংঘাত বন্ধ করতে হলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে টার্গেট করা হতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চসবাই এখনই তেহরান ছাড়ুন।
ইরান-ইসরায়েলের পক্ষের পাল্টাপাল্টি হামলায় ইরানে অন্তত ২২০ জন নিহত, যাদের মধ্যে ৭০ জন নারী ও শিশু রয়েছে। ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে আরও ২০ জন।
এর পাশাপাশি গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫৫ হাজারের বেশি মানুষ নিহত, এবং ১ লাখ ২৮ হাজারের বেশি আহত হয়েছে। গত ৭ই অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় প্রাণ হারান ১,১৩৯ জন, এবং ২০০ জনকে জিম্মি করা হয়।
আরএস/



