ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা প্রত্যাখ্যান ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৩:০০ পিএম
ছবি- সংগৃহীত
ইসরায়েলি হামলা চলাকালীন যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান। পাল্টাপাল্টি হামলার চতুর্থ দিনেও দুই দেশ হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধ মধ্যস্থতাকারী কাতার ও ওমানকে এ তথ্য জানিয়েছে তেহরান।
ইরান কাতারি এবং ওমানির মধ্যস্থতাকারীদের জানিয়েছে, ইরান স্পষ্ট করে জানিয়েছে আক্রমণের মুখে থাকা অবস্থায় তারা আলোচনা করবে না। ইসরায়েলি আক্রমণের প্রতি ইরানের প্রতিক্রিয়া জানানো সম্পূর্ণ হওয়ার পরেই তারা কেবল গুরুতর আলোচনা চালাবে।
গত শুক্রবার সকালে ইসরায়েল ইরানের ওপর আকস্মিক আক্রমণ চালায়। হামলায় ইরানের সামরিক কমান্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন এবং পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
আগামী দিনগুলোতে এই হামলা আরও তীব্রতর হবে বলেও জানিয়েছে ইসরায়েল।
আরএস/



