Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:৩২ পিএম

মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি- সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের দূতাবাসও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় ৭ লাখ মার্কিনিকে ঘরেই থাকার অনুরোধ করা হয়েছে।

হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত ৫ জন নিহত ও অনেক আহত হয়েছেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন ঘাঁটি বা স্বার্থে হামলা হয়, তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে। অপর দিকে, ইরান বলেছে, মধ্যপ্রাচ্যে ‘ইসলামী সেনাবাহিনী’ গঠন করে তারা লড়াই অব্যাহত রাখবে।

ইরানে আরেক নেতা মহসেন রেজাই বলেছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে সাথে নিয়ে তারা এই সেনাবাহিনী গঠন করবেন। এদিকে, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত ও দেড় হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে বলেছে ইরান।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন