Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলের বিশ্বখ্যাত গবেষণাকেন্দ্রে হামলা চালাল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৭:২০ পিএম

ইসরায়েলের বিশ্বখ্যাত গবেষণাকেন্দ্রে হামলা চালাল ইরান

ছবি- সংগৃহীত

ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও বিশ্বখ্যাত ওয়াইজম্যান ইনস্টিটিউটে ইরান সরাসরি হামলা চালিয়েছে। রোববার (১৫ জুন) এ হামলায় ইনস্টিটিউটের একটি ল্যাবরেটরিতে অগ্নিকাণ্ড ঘটে। সেখানে কয়েকজন আটকা পড়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

দমকল ও উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ওয়াইজম্যান ইনস্টিটিউটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।

গত কয়েক দিন ধরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরমে পৌঁছেছে। গত শুক্রবার ভোরে ইসরায়েল পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালালে পাল্টা জবাব হিসেবে ওয়াইজম্যান ইনস্টিটিউটে হামলা চালায় ইরান। এই আক্রমণের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

রেহোভোতে অবস্থিত ওয়াইজম্যান ইনস্টিটিউট হচ্ছে ইসরায়েলের অগ্রবর্তী বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার কেন্দ্র। এখানে পারমাণবিক প্রযুক্তিতে গবেষণা চলে। ড্রোন নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও আধুনিক অস্ত্র ব্যবস্থায় ওয়াইজম্যান ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করে। 

আরএস/


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন