Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০২:১৪ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা বাতিল

ছবি- সংগৃহীত

পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনা বাতিল করা হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদরআল বুসাইদি একথা জানিয়েছেন।

ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার পারমাণবিক আলোচনা চলছিল। তবে ইসরাইল ইরানের হামলা চালানোর পর এই আলোচনা বাতিল হয়ে গেল বলে জানা গেছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এপ্রিল মাসে শুরু হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতি আলোচনা ব্যর্থ হলে, সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, এই রোববার মাস্কাটে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা এখন অনুষ্ঠিত হবে না। স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে কূটনীতি ও সংলাপই রয়ে গেছে।’

মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও অন্যান্য পশ্চিমা দেশ দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণু অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। ইরান এই অভিযোগ বরাবরই স্পষ্টভাবে অস্বীকার করে আসছে।নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ‘যদিও রোববার কোনও বৈঠক অনুষ্ঠিত হবে না, তবে আমরা আলোচনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আশা করি ইরানিরা শীঘ্রই আলোচনায় বসবে।’

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত ইসরাইল তার আক্রমণ অব্যাহত রাখবে, ততক্ষণ পর্যন্ত তেহরান পারমাণবিক আলোচনায় যোগ দেবে না।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন