Logo
Logo
×

প্রযুক্তি

আজ দিন-রাত সমান, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘ভারনাল ইকুইনক্স’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০২:৫৭ পিএম

আজ দিন-রাত সমান, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘ভারনাল ইকুইনক্স’

ছবি : সংগৃহীত

আজ ২১ মার্চ, পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান। এই বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে বলা হয় ‘ভারনাল ইকুইনক্স’।

এই দিনে সূর্য বিষুবরেখার (নিরক্ষরেখা) ঠিক উপরিভাগে লম্বভাবে কিরণ দেয়, ফলে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান সময় আলো এবং অন্ধকার থাকে।

পৃথিবী তার কক্ষপথে ২৩.৫ ডিগ্রি কোণে হেলে সূর্যের চারদিকে পরিভ্রমণ করে। এই অবস্থানের কারণে প্রতি বছর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর দিনে এবং রাতে সময়ের সমতা দেখা যায়।

২০ মার্চ রাতের শেষভাগে সূর্য বিষুবরেখার ওপর অবস্থান নেয়, ফলে ২১ মার্চ পৃথিবীর উভয় গোলার্ধেই দিন-রাত সমান হয়। একই ঘটনা ঘটে ২৩ সেপ্টেম্বরেও।

আগামীকাল থেকেই (২২ মার্চ) সূর্য উত্তর গোলার্ধের দিকে সরে যেতে শুরু করবে, যার ফলে উত্তর গোলার্ধে গরম বাড়বে এবং দিনের দৈর্ঘ্য দীর্ঘ হতে থাকবে। এই ধারা ২১ জুন পর্যন্ত চলবে, যখন দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হবে।

পৃথিবীর কক্ষপথ ও ঋতু পরিবর্তনের ভূমিকা

পৃথিবীর কক্ষপথ সম্পূর্ণ বৃত্তাকার নয়, বরং উপবৃত্তাকার। ফলে, জানুয়ারিতে (পেরিহেলিয়ন) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকে, আর জুলাইয়ে (অ্যাফিলিয়ন) সূর্য থেকে দূরে অবস্থান করে। এর ফলেই ঋতু পরিবর্তন ঘটে এবং দিন-রাতের সময়ের ভিন্নতা দেখা যায়।

আজকের দিনটি বিশ্বের বিভিন্ন দেশে ঋতুর পরিবর্তনের সূচক হিসেবে উদযাপন করা হয় এবং এটি নতুন মৌসুমের সূচনা নির্দেশ করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন