Logo
Logo
×

প্রযুক্তি

দেশের বাজারে ব্লিসবন্ডের ‘কার এক্সেসরিজ’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম

দেশের বাজারে ব্লিসবন্ডের ‘কার এক্সেসরিজ’

সড়কে নিরাপদ ও সচেতন ড্রাইভিং নিশ্চিত করতে প্রযুক্তি ব্র্যান্ড ব্লিসবন্ড বাংলাদেশের বাজারে এনেছে তাদের সর্বাধুনিক মডেলের কার এক্সসরিজ বা গাড়ির যন্ত্রাংশ। এসব অতিপ্রয়োজনীয় এক্সেসরিজের মধ্যে রয়েছে ক্যামেরা, ওয়্যারলের চার্জিং, ভ্যাকুয়াম ক্লিনার, অ্যারোমা ডিফিউজার, ইনফ্ল্যাটরসহ বেশকিছু ডিভাইস। 

দেশের অন্যতম প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডের ওয়েবসাইট এবং তাদের পার্টনার রিটেইল শপে পাওয়া যাচ্ছে গাড়ির এসব এক্সেসরিজ। প্রায় প্রতিটি ডিভাইসে পাওয়া যাবে ১৮ মাসের ওয়ারেন্টি সুবিধা। 

ব্লিসবন্ড কার ডিভিআর এফ১

ব্লিসবন্ড কার ডিভিআর এফ১ উচ্চমানের ভিডিও রেকর্ডিং সুবিধা নিয়ে এসেছে। যাত্রাপথের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ধারণে সক্ষম এ ডিভাইসটি গাড়ির অভ্যন্তরের সঙ্গে সহজেই মানিয়ে যায়। এটি সামনের ও পেছনের ডুয়াল ক্যামেরায় ভিডিও রেকর্ডিং সুবিধা দেয়। এতে রয়েছে ফোর-কে আলট্রা এইচডি ফ্রন্ট ক্যামেরা, ১০৮০পি রিয়ার ক্যামেরা, নাইট ভিশন, ওয়াই-ফাই কানেক্টিভিটি ও জিপিএস ট্র্যাকিং সুবিধা। জরুরি মুহূর্তে স্বয়ংক্রিয় ভিডিও লক করার জন্য রয়েছে জি-সেন্সর। 

ব্লিসবন্ড কার ডিভিআর এক্স২৫ 

উন্নত প্রযুক্তিনির্ভর ব্লিসবন্ড কার ডিভিআর এক্স২৫ পরিষ্কার ভিডিও রেকর্ডিং এবং প্রশস্ত ভিউ অ্যাঙ্গেলের মাধ্যমে সড়কে পূর্ণাঙ্গ নজরদারি নিশ্চিত করে। যেকোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য সংরক্ষণে এটি কার্যকর ভূমিকা রাখে। টেকসই গঠন, ব্যবহারবান্ধব নকশা এবং ধারাবাহিক রেকর্ডিং সুবিধা থাকায় নিরাপত্তাসচেতন চালকদের জন্য এটি হতে পারে নির্ভরযোগ্য ডিভাইস। 

কার ডিভিআর এ২০

নতুন এই কার ডিভিআর এ২০ উন্নত নিরাপত্তা ও স্মার্ট ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ৯.৬৬ ইঞ্চি এইচডি টাচস্ক্রিন, ফ্রন্ট ও রিয়ার ক্যামেরায় ফোর-কে ও টু-কে এইচডিআর রেকর্ডিং এবং ১৪০ ডিগ্রি আলট্রা-ওয়াইড ভিউ। নাইট ও রেইন ভিশন, জিপিএস, ওয়াই-ফাই ও ২৪ ঘণ্টা পার্কিং মনিটরিং সুবিধাও রয়েছে। ১৮ মাসের ওয়ারেন্টিযুক্ত এ ডিভাইসটি স্মার্ট সুরক্ষায় নতুন মাত্রা যোগ করবে।

ওয়্যারলেস চার্জিং কার মাউন্ট জেকে ৬৮৬

ব্লিসবন্ড ওয়্যারলেস চার্জিং কার মাউন্ট জেকে ৬৮৬ ড্রাইভিংয়ের সময় স্মার্টফোন ব্যবহারে বাড়তি সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করে। এতে রয়েছে ১৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং, শক্তিশালী ট্রায়াঙ্গুলার সাপোর্ট ও মেকানিক্যাল ক্ল্যাম্প। ইন্টেলিজেন্ট টেম্পারেচার কন্ট্রোল ও ৮ স্তরের সুরক্ষা ব্যবস্থা ডিভাইসটিকে করে তুলেছে আরও নির্ভরযোগ্য। ৫.৪ থেকে ৭.২ ইঞ্চি স্মার্টফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ মাউন্টটি কমপ্যাক্ট ও স্থিতিশীল নকশায় তৈরি।

স্মার্ট কার অ্যারোমা ডিফিউজার এডি০২

গাড়ির ভেতরের পরিবেশ সতেজ রাখতে ব্লিসবন্ড এনেছে স্মার্ট কার অ্যারোমা ডিফিউজার এডি০২। এতে রয়েছে ন্যানো-স্কেল ফাইন মিস্ট প্রযুক্তি ও এআইভিত্তিক সুগন্ধ নিয়ন্ত্রণ সুবিধা। স্মার্ট সেন্সরের মাধ্যমে গাড়ি চালু-বন্ধের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ডিভাইসটি। দীর্ঘস্থায়ী সুগন্ধ ছড়ানোর পাশাপাশি এটি দুর্গন্ধ দূর করে। টাইপ-সি চার্জিং ও রিচার্জেবল ব্যাটারিযুক্ত এ ডিভাইসটি হালকা ও সহজে বহনযোগ্য।

ভ্যাকুয়াম ক্লিনার ভিসি-৫

গাড়ির অভ্যন্তর পরিষ্কার রাখতে ব্লিসবন্ড এনেছে ভ্যাকুয়াম ক্লিনার ভিসি-৫, যা থ্রি-ইন-ওয়ান মাল্টি-ফাংশন সুবিধাযুক্ত। শক্তিশালী সাকশন ক্ষমতার পাশাপাশি এটি ব্লোয়ার ও পাম্প হিসেবেও কাজ করে। ৩৬০ ডিগ্রি ঘূর্ণনযোগ্য নকশা ও ডিজিটাল ডিসপ্লে ব্যবস্থায় সহজে ব্যবহারযোগ্য এ ডিভাইসটিতে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। কমপ্যাক্ট ডিজাইন ও পুনর্ব্যবহারযোগ্য ফিল্টার থাকায় এটি দৈনন্দিন ব্যবহারে কার্যকর সমাধান।

ফাস্ট ইনফ্লেটর এপি৫

যাত্রাপথে কওনও কারণে জরুরি মুহূর্তে দ্রুত টায়ার ইনফ্লেশন নিশ্চিত করতে ব্লিসবন্ড এনেছে ফাস্ট ইনফ্লেটর এপি৫। এতে রয়েছে সর্বোচ্চ ১৫০ পিএসআই চাপের সক্ষমতা ও বিল্ট-ইন ডিজিটাল প্রেশার মনিটরিং। ৪০০০ এমএএইচ রিচার্জেবল ব্যাটারিযুক্ত ডিভাইসটিতে রয়েছে এলইডি লাইট, যা রাতে বা জরুরি অবস্থায় সহায়ক। হালকা ও বহনযোগ্য এ ইনফ্লেটরটি গাড়ি, মোটরসাইকেল, সাইকেল ও বলের জন্য সহজ প্রিসেট সুবিধা প্রদান করে।

বাংলাদেশের বাজারে ব্লিসবন্ডের এসব ডিভাইসের পাশাপাশি আরও পাওয়া যাচ্ছে কার ফোন হোল্ডার, এয়ার পিউরিফায়ারসহ বেশ কিছু ডিভাইস।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন