Logo
Logo
×

খেলা

পাকিস্তানের ২০২ রানের পাহাড়সম লক্ষ্য টাইগারদের সামনে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১০:৫৮ পিএম

পাকিস্তানের ২০২ রানের পাহাড়সম লক্ষ্য টাইগারদের সামনে

ছবি : সংগৃহীত

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুটা যদিও দুর্দান্ত ছিল না, তবে শেষ পর্যন্ত আগা সালমান, শাদাব খান, হাসান নওয়াজ ও মোহাম্মদ হারিসের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশকে ২০২ রানের বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা।

মাত্র ৫ রানের মাথায় ওপেনার সায়েম আইয়ুব ও ফখর জামানকে হারিয়ে পাকিস্তান পড়ে যায় শুরুতেই চাপে। কিন্তু তৃতীয় উইকেটে মোহাম্মদ হারিস ও অধিনায়ক আগা সালমান গড়ে তোলেন ৩০ বলে ৩৯ রানের কার্যকরী জুটি।

হারিস ১৮ বলে চারটি চারে ও একটি ছক্কায় ৩৪ রান করে তানজিম হাসান সাকিবের বলে আউট হয়ে ফিরলেও, আগা সালমান এরপর চালিয়ে যান আগ্রাসী খেলা। পঞ্চম উইকেটে হাসান নওয়াজের সঙ্গে তার ৩৪ বলে ৬৫ রানের জুটি দলের স্কোর গতি দেয়।

অধিনায়ক আগা সালমান ৮টি চার ও এক ছক্কায় ৩৪ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন ১২তম ওভারের শেষ বলে। হাসান নওয়াজ ছিলেন আরও বিধ্বংসী। মাত্র ২২ বলে ৪টি ছক্কা ও ২টি চারে ৪৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর খুশদিল শাহ কিছুটা সময় ক্রিজে থাকলেও ইনিংস গুছিয়ে নিতে ব্যর্থ হন। তবে সহ-অধিনায়ক শাদাব খান ইনিংসের শেষ দিকে ঝড় তুলেন। তার ২৫ বলে ৫টি চার ও ২টি ছক্কায় গড়া ৪৮ রানের ইনিংস পাকিস্তানকে নিয়ে যায় ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রানের চূড়ায়।

অবশ্য ইনিংস শেষ হওয়ার মাত্র এক বল আগেই আউট হন শাদাব।

এই ম্যাচে টাইগারদের সামনে এখন লক্ষ্য ২০২ রান, যা তাড়া করতে হলে ব্যাটিংয়ে লাগবে সাহসী ও ধারাবাহিক পারফরম্যান্স।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন