Logo
Logo
×

খেলা

ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৯:১৪ পিএম

ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ

গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়ে লিটন দাস বলেছিলেনপৃথিবীর যেকোনো দলকে হারিয়ে দিতে পারি আমরা। মুখে বলা সেই কথা এবার বাস্তবে প্রমাণ করতে হবে লিটনকে। সেই সুযোগ আজ লাহোরে পাচ্ছে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হচ্ছে দুই দল। টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।

স্থায়ীভাবে অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে টানা চার ম্যাচে টসে হেরেছেন লিটন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে - ব্যবধানে হারা টি-টোয়েন্টি সিরিজের কোনো ম্যাচেই ভাগ্যের খেলায় জিততে পারেননি উইকেটরক্ষক ব্যাটার।

চোটের কারণে সিরিজে না থাকা তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানদের অনুপস্থিতিতে পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন শরীফুল ইসলাম-তানজিম হাসান সাকিবরা।

বাংলাদেশের একাদশ :

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ শরীফুল ইসলাম।

পাকিস্তানের একাদশ :

সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ হাসান আলি, হারিস রউফ আবরার আহমেদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন