Logo
Logo
×

খেলা

প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে আজ মাঠে নামছে বাংলাদেশ। শুরুটা ভালোই হয়েছে দলের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জিতেছেন টসে। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

ম্যাচ শুরুর আগে দলের কাছে ধারাবাহিকতার আশাবাদ ব্যক্ত করেন শান্ত। দলের প্রস্তুতিতেও তিনি খুশি। তার মতে, বোলারদের ওপর কোনো চাপ থাকবে না। তিনি আশা করেন, তারা ‘দারুণ বোলিং’ করবেন। 

ওদিকে বাভুমা বলেন, তারা নিজেদের মান ধরে রাখতে চান। তারাও আগে ব্যাট করতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘সকালে নতুন বলে কিছু একটা থাকবে। সম্ভবত ধীরগতির হবে। দিন গড়ালে গতি বাড়বে।’

এই ম্যাচে অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলাম রবিনের। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামবেন তিনি। 

দক্ষিণ আফ্রিকার একাদশ

এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন