Logo
Logo
×

খেলা

২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি

ইউরোপের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলার হিসেবে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের ডিফেন্ডার পাউ কুবারসি। মাত্র ১৯ বছর বয়সে এই স্বীকৃতি অর্জন করলেন এই উদীয়মান তরুণ ফুটবলার। দীর্ঘ আট বছর পর এই প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি।

ইউরোপজুড়ে ৩০ জন শীর্ষস্থানীয় ক্রীড়া সাংবাদিকের ভোটাভুটির মাধ্যমে বিজয়ী নির্ধারিত হয়। যেখানে সবার চেয়ে এগিয়ে থেকে এই পুরস্কার জেতেন কুবারসি।

এর আগে ২০১৮ সালে নেদারল্যান্ডসের ডি লিট ডিফেন্ডার হিসেবে সবশেষ এই পুরস্কার জিতেছিলেন। এছাড়া এই অর্জনের মাধ্যমে তরুণ ফুটবলারদের আধিপত্য ধরে রাখল স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। এর আগে ২০২১ সাল থেকে শুরু করে কাতালান ক্লাবটির হয়ে পেদ্রি, গাভি ও লামিনে ইয়ামাল এই পুরস্কার জিতেছিলেন।

স্পেনের ফুটবল ইতিহাসে কুবারসিসহ মোট ছয়জন খেলোয়াড় এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি জেতার কৃতিত্ব অর্জন করলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন