Logo
Logo
×

খেলা

মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, কারা আছেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম

মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, কারা আছেন?

আন্তর্জাতিক ফুটবল থেকে মহাতারকা লিওনেল মেসি অবসর নেওয়ার পর প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সেখানে নিয়মিত তারকাদের পাশাপাশি রয়েছে একটি নতুন মুখ। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন চেলসির ২১ বছর বয়সী ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো।

চলতি বছরের শেষ ফিফা আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে দুটি ম্যাচ খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ১৩ নভেম্বর বুয়েন্স এইরেসে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। পাঁচদিন পর কর্দোবায় তারা মোকাবিলা করবে কোস্টারিকাকে। ম্যাচগুলোর জন্য মঙ্গলবার রাতে ২৮ সদস্যের দল দিয়েছেন আলবিসেলেস্তেদের কোচ স্কালোনি।

স্কোয়াডে রাখা হয়নি দুই মিডফিল্ডার রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসোকে। আর চোটের কারণে নেই মেসির বিদায়ের পর নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়া ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো, স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ ও মিডফিল্ডার নিকোলাস গঞ্জালেজ। দলে ফিরেছেন দুই ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল ও মারিয়ানো ত্রোইলো।

আনসেলমিনোর পাশাপাশি পার্মার ২৩ বছর বয়সী ত্রোইলো আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন। তিনি এর আগে ২০২৫ সালের মে মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ডাক পেয়েছিলেন। তবে সেবার খেলার কোনো সুযোগ হয়নি তার।

দলে পরিচিত মুখদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নামটি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। গত মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে ভয়াবহ চোট পান তিনি। এরপর তার চোয়ালে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হলেও চেলসির হয়ে এখনও মাঠে ফিরতে পারেননি তিনি। আসন্ন ম্যাচ দুটিতে খেলার জন্য তার প্রয়োজনীয় ফিটনেস আছে কি না তা নিয়েও রয়েছে সংশয়। সেজন্য বিকল্প হিসেবে আরও তিনজন গোলরক্ষককে সুযোগ দেওয়া হয়েছে।

গত ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটার পর এবার দল পুনর্গঠনের দিকে মনোযোগ দিতে হচ্ছে স্কালোনিকে।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, হুয়ান মুসো, সান্তিয়াগো বেলত্রান

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, আগুস্তিন জিয়াই, অ্যারন আনসেলমিনো, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, রোমান ভেগা

মিডফিল্ডার: এজেকিয়েল ফার্নান্দেজ, ম্যাক্সিমো পেরোনে, এজেকিয়েল পালাসিওস, ভালেন্তিন বার্কো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, এঞ্জো ফার্নান্দেজ, নিকো পাজ, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, থিয়াগো আলমাদা

ফরোয়ার্ড: জুলিয়ানো সিমিওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, হোসে মানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন