Logo
Logo
×

খেলা

মেসির বাঁ পায়ের ট্রেডমার্ক গোল, মায়ামির রোমাঞ্চকর জয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম

মেসির বাঁ পায়ের ট্রেডমার্ক গোল, মায়ামির রোমাঞ্চকর জয়

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে নিউ ইংল্যান্ড রিভোলিউশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। রোববার (১ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্লোরিডার ক্লাবটি।

নিয়মিত মৌসুমের আর মাত্র একটি ম্যাচ বাকি থাকতে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এলো মায়ামি। অন্যদিকে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে নিউ ইংল্যান্ড। এ জয়ে টানা দুই ম্যাচে জয়হীন থাকার বৃত্ত ভাঙল ইন্টার মায়ামি।

ম্যাচের প্রথমার্ধে দুদলই ধারালো আক্রমণ শানাতে ব্যর্থ হয়। তবে বিরতির পর ম্যাচ জমে ওঠে। ৫৩ মিনিটে পেটন মিলার ও ইলাই ফেইনগোল্ডের বুদ্ধিদীপ্ত আক্রমণ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে নিউ ইংল্যান্ডকে এগিয়ে নেন দানিয়েল গাজদাগ। গোল হজমের পর আক্রমণের ধার বাড়ায় মায়ামি। ৬৫ মিনিটে মেসির দুর্দান্ত একটি শট রুখে দেন নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নার।

তবে মায়ামির সমতায় ফিরতে বেশি সময় লাগেনি। ৬৯ মিনিটে তেলাসকো সেগোভিয়ার চিপ থেকে ভেসে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে বুদ্ধিদীপ্ত হেডে সতীর্থ জার্মেন বেরতেরামেকে বাড়ান মেসি। বল পেয়ে জোরালো শটে বল জালে জড়ান বেরতেরামে।

এরপর ৮৩ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। প্রতিপক্ষের বক্সের ৩০ গজ দূর থেকে একা বল টেনে নিয়ে ডিফেন্ডারদের পরাস্ত করেন মেসি। সেগোভিয়ার ফিরতি পাস থেকে বাঁ পায়ের ট্রেডমার্ক শটে আসরে নিজের ২৬তম গোলটি করেন এই আর্জেন্টাইন মহাতারকা। চলতি মৌসুমে এমএলএসের সর্বোচ্চ গোলদাতাও এখন তিনিই।

ম্যাচের ৮৭ মিনিটে নিউ ইংল্যান্ড সমতায় ফিরলেও ভিএআর রিভিউতে অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত মেসির জাদুকরী গোল আর শেষ মুহূর্তের নাটকীয়তা পেরিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন