Logo
Logo
×

খেলা

এক ওভারে ৬ ছক্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

এক ওভারে ৬ ছক্কা

এক ওভারে ৬টি ছক্কা হাঁকালেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। হংকংয়ে সিক্স-এ সাইড টুর্নামেন্টে ৬ বলে ৬টি ছক্কা হাঁকানোর ম্যাচেও হেরে গেল বাংলাদেশ।

শনিবার (৩১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালায় বাংলাদেশ। হংকং সিক্সেসের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে টাইগার যুবারা হাঁকায় ৬ ছক্কা।

শুরু থেকেই ব্যাট হাতে তাণ্ডব চালান হাবিবুর রহমান সোহান। তবে সুবিধা করতে পারেননি সাব্বির রহমান, ৬ বলে ৭ রানে ফেরেন তিনি। দলীয় ৫২ রানে সাব্বির বিদায় নেন। আর শেষ পর্যন্ত ১৩ বলে অর্ধশতক করে ৫৪ রান করে থামতে হয়েছে সোহানকে।

ম্যাচে ব্ল্যাক সিম্পসনের করা চতুর্থ ওভারে সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী মিলে ৬ ছক্কা হাঁকান। ওভারের দুই বল খেলে অর্ধশতক হাঁকানোয় উঠে যেতে হয় সোহানকে। পরের ৪ বলে ছক্কা হাঁকান মৃত্যুঞ্জয়। পঞ্চম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান অধিনায়ক আবু হায়দার রনি। অর্থাৎ, টানা ৭ বলেই দক্ষিণ আফ্রিকা ছক্কা হজম করেছে বাংলাদেশের কাছে।

শেষ পর্যন্ত প্রোটিয়াদের বিপক্ষে ১২৯ রানের বড় পুঁজি নিয়েছে বাংলাদেশ। শেষদিকে ৬ বলে ২৬ রান করে মৃত্যুঞ্জয় বিদায় নিলে আবারও ক্রিজে নামেন সোহান। অপর প্রান্তে ১০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রনি। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন