Logo
Logo
×

খেলা

এক ম্যাচেই ৪টি বড় রেকর্ড গড়ার হাতছানি কোহলির সামনে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ এএম

এক ম্যাচেই ৪টি বড় রেকর্ড গড়ার হাতছানি কোহলির সামনে

বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের ব্যাটিং আইকন বিরাট কোহলি। রোববার (২৭ সেপ্টেম্বর) তিরুবনন্তপুরমে শুরু হবে ভারত–ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আর এই ম্যাচেই একাধিক মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে কোহলির সামনে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে ৪১ ইনিংসে ২,২৬১ রান করেছেন কোহলি। তার ব্যাটিং গড় ৬৬.৫০। এই দলের বিপক্ষে তার নামের পাশে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ১১টি ফিফটি।

১৫ হাজার ওয়ানডে রানের হাতছানি

ওয়ানডেতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি। সামনে রয়েছেন শুধু কিংবদন্তি শচীন টেন্ডুলকার, যার সংগ্রহ ১৮,৪২৬ রান। কোহলি এখন পর্যন্ত ৩১৪ ম্যাচে ৩০২ ইনিংসে করেছেন ১৪,৯৪১ রান। অর্থাৎ ১৫ হাজার ওয়ানডে রান পূর্ণ করতে তার প্রয়োজন আর মাত্র ৫৯ রান।

এই মাইলফলক স্পর্শ করতে পারলে শচীনের পর দ্বিতীয় ভারতীয় এবং ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন কোহলি।

১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির পথেও কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মাইলফলকের দিকেও এগিয়ে চলেছেন কোহলি। বর্তমানে তার আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা ৮৫। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৪১ ইনিংসেই ৯টি সেঞ্চুরি করেছেন তিনি। তিরুবনন্তপুরমও কোহলির জন্য বিশেষ এক ভেন্যু। এই মাঠে এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলেছেন তিনি এবং কোনোবারই আউট হননি। দুই ম্যাচে তার সংগ্রহ ১৯৯ রান।

এর মধ্যে ২০২৩ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৬৬ রানের দুর্দান্ত ইনিংসটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। মাত্র ১১০ বলে খেলা সেই ইনিংসে ছিল ১৩টি চার ও ৮টি ছক্কা। ৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর মাত্র ২৫ বলে আরও ৬৬ রান করেছিলেন কোহলি; ওয়ানডেতে দ্রুত রান তোলার এক অনন্য দৃষ্টান্ত।

লিস্ট ‘এ’ ক্রিকেটে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৬০ সেঞ্চুরির রেকর্ডও কোহলির সামনে। বর্তমানে তার লিস্ট ‘এ’ সেঞ্চুরি ৫৯টি। অর্থাৎ আরও দুটি সেঞ্চুরি করলে শচীনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন কোহলি।

ঘরের মাঠে শচীনের রেকর্ডও হাতছানি দিচ্ছে

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও কোহলির নজরে। ঘরের মাঠে তার আন্তর্জাতিক সেঞ্চুরি ৪১টি। শচীনের রেকর্ড ৪২। ফলে আরও দুটি সেঞ্চুরি করতে পারলে কোহলি ছাড়িয়ে যাবেন শচীনকে।

ওয়ানডেতে ভারতের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন কোহলির নাগালের মধ্যে। ঘরের মাঠে ১৬৪ ম্যাচে ৬,৯৭৬ রান করেছেন শচীন। কোহলির সংগ্রহ ১৩০ ম্যাচে ১২৭ ইনিংসে ৬,৮৬৭ রান। অর্থাৎ শচীনের রেকর্ড ছুঁতে তাঁর প্রয়োজন আর ১১০ রান। ঘরের মাঠে ওয়ানডেতে কোহলির ব্যাটিং গড় ৬২.৪২। তার নামের পাশে রয়েছে ২৭টি সেঞ্চুরি ও ৩৬টি ফিফটি।

চলতি বছরও ব্যাট হাতে ভালো ছন্দে রয়েছেন কোহলি। ছয় ইনিংসে তার সংগ্রহ ৩৮৪ রান, ব্যাটিং গড় ৬৪.০০ এবং স্ট্রাইক রেট ১০৬-এর বেশি। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন