Logo
Logo
×

খেলা

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন জাতির এক ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। মূলত আফগানিস্তান ও জিম্বাবুয়ের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের আগেই এই টুর্নামেন্টটি আয়োজিত হতে যাচ্ছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সিরিজের প্রথম ম্যাচে ১৭ অক্টোবর মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। এরপর ১৯ অক্টোবর স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। ২১ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান এবং ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজের আগে ৯ থেকে ১৩ অক্টোবর আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি।

ত্রিদেশীয় সিরিজটি শেষ হওয়ার পর আফগানিস্তান ও জিম্বাবুয়ে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে, যা অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর, ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দল দুটি; যার প্রথম টেস্ট শুরু হবে ৫ নভেম্বর এবং দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১৩ নভেম্বর থেকে।

এই সফরের গুরুত্ব তুলে ধরে জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বলেন, ‘সব সংস্করণে সেরা মানের ক্রিকেট খেলার সুযোগ তৈরি হওয়ায় জিম্বাবুয়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। এই ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আমাদের শক্তিশালী দুই দলের বিরুদ্ধে পরীক্ষা নেবে। আর টেস্ট ম্যাচ দুটি আমাদের জন্য আরও বেশি মূল্যবান, কারণ আমরা দীর্ঘতম সংস্করণে নিয়মিত খেলার সুযোগের খোঁজে আছি। এমন সুন্দর আয়োজনের জন্য আমরা আফগানিস্তান ও বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান আনন্দ প্রকাশ করে বলেন, ‘তিন ফরম্যাটের ক্রিকেটই খেলতে পারা আমাদের খেলোয়াড়দের জন্য দারুণ একটি সুযোগ। আমরা বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সাথে আমাদের সুসম্পর্ককে অনেক গুরুত্ব দিই এবং এই ব্যস্ত সময়সূচি বাস্তবে রূপ দেওয়ায় তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

সূত্র: ক্রিকবাজ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন