Logo
Logo
×

খেলা

আরেকটি বিশ্বকাপের মিশনে বাংলাদেশের হকি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:১৮ পিএম

আরেকটি বিশ্বকাপের মিশনে বাংলাদেশের হকি

গত বছর বাংলাদেশ অ-২১ যুব বিশ্বকাপ হকি খেলেছিল। ঐ টুর্নামেন্টে বাংলাদেশের আমিরুল ইসলাম সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। বৈশ্বিক মঞ্চে সেটি ছিল বাংলাদেশের হকির প্রথম অংশগ্রহণ। এবার আবার যুব এশিয়া কাপ বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ষষ্ঠ হতে পারলে আবার এশিয়া কাপের খেলার সুযোগ পাবে বাংলাদেশ অ-২০ পুরুষ হকি দল।

চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ ও নারী হকি দল। এশিয়ার শীর্ষ দলগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য দল দুটি দীর্ঘ মেয়াদে নিবিড় প্রস্তুতি নিয়েছে। দুই দলেই বিদেশি কোচিং স্টাফ রয়েছে। নারী হকি দল নিয়েও হকি ফেডারেশন বেশ আশাবাদী।

বাংলাদেশের দুই দল দেশ ছাড়ার আগে হকি ফেডারেশন একটি অনুষ্ঠান আয়োজন করে। "ওয়ান টিম, ওয়ান ড্রিম, ওয়ান বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ হকির ঐতিহ্য এবং খেলোয়াড়দের মাঠের প্রস্তুতি তুলে ধরা হয় একটি চমৎকার ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তরুণ খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং চায়না মিশনে তাদের সাফল্যের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাথে দেশের শীর্ষস্থানীয় তিনটি প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক, আমিষে লিমিটেড, এইস ডেভেলপারস চুক্তি করে। এরপর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ও পুরুষ জাতীয় হকি দলের স্কোয়াড ও খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং গ্রুপ ফটো সেশন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অধিনায়কদের হাতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন