Logo
Logo
×

খেলা

ছেলে থেকে মেয়ে হয়ে খেলার সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

ছেলে থেকে মেয়ে হয়ে খেলার সুযোগ

অস্ত্রোপচার করে ছেলে থেকে মেয়ে হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া। তিনি বারবার বলেছেন, ক্রিকেটে ফিরতে চান। অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দেশের লিগ বিগ ব্যাশের দরজা খুলে দিয়েছে অনয়ার জন্য। সুযোগ পেয়ে অবশেষে মুখ খুলেছেন অনয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে যে ইমেল পাঠিয়েছে তা সমাজমাধ্যমে পোস্ট করেছেন অনয়া। পাশাপাশি তিনি লিখেছেন, ‘অস্ট্রেলিয়া আমায় তাদের ঘরোয়া নারী ক্রিকেটের সর্বোচ্চ স্তরে খেলার অনুমতি দিয়েছে। এখন আমার চ্যালেঞ্জ হচ্ছে শারীরিক ভাবে প্রতিযোগিতা খেলার মতো জায়গায় পৌঁছোনো। তবেই বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে দলে নেওয়ার কথা বিবেচনা করবে। এবার নিজের জায়গা করে নেওয়ার সময়। মাঠে দেখা হচ্ছে।’

তিনি বলেছেন, ‘২০২৭ সালের মার্চের পর আমি অস্ট্রেলিয়ায় নারীদের বিগ ব্যাশ লিগ খেলার যোগ্য হয়ে যাব। এটা আমার কাছে অত্যন্ত আবেগের। কারণ একটা সময় মনে হয়েছিল, জীবনে আর কখনও ক্রিকেট খেলতে পারব না।’

তিনি আরও বলেছেন, ‘ছোট থেকেই ক্রিকেট আমার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। লিঙ্গ পরিবর্তন পর্ব শুরুর সময় থেকেই আমায় ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে। এটা আমার জীবনের কঠিনতম অভিজ্ঞতা। নারীদের লিগে খেলতে পারব, এটাই আমার কাছে সব নয়। আসল হচ্ছে, আবার ক্রিকেট খেলতে পারব। সেটার জন্যই খুব ভালো লাগছে।’

অনয়া বলেছেন,‘ডব্লিউবিবিএলে বিদেশি খেলোয়াড়দের জন্য ড্রাফট এবং চুক্তির ব্যবস্থা রয়েছে। ফ্র্যাঞ্চাইজ়িগুলো নথিভুক্ত খেলোয়াড়দের মধ্যে থেকে ক্রিকেটারদের বেছে নিতে পারে। সরাসরি চুক্তি করারও সুযোগ রয়েছে। আইপিএল বা ডব্লিউপিএলেও বিদেশিরা খেলতে পারে। তবে ফ্রাঞ্চাইজ়িগুলোকে বিশ্বাস করাতে হবে, আমি ওদের জন্য অবদান রাখতে পারব।’

তিনি বলেছেন, ‘নিয়মিত কঠোর পরিশ্রম করছি। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের জন্য নিজেকে তৈরি করছি। আমি যে ওই পর্যায়ে ক্রিকেট খেলার উপযুক্ত, সেটা আমাকেই প্রমাণ করতে হবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন