Logo
Logo
×

খেলা

হেডকেও বোল্ড করলেন হাসান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:২০ এএম

হেডকেও বোল্ড করলেন হাসান

শুরুতেই জেক ওয়েদারাল্ডকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন হাসান মাহমুদ। আরেক ওপেনার ট্রাভিস হেড মাথাব্যথার কারণ হয়ে উঠছিলেন। তাকে ফিরিয়ে স্বস্তি এনে দিলেন এই পেসার। অস্ট্রেলিয়া ৩৭ রানে হারাল দ্বিতীয় উইকেট।

হেড তিন চারে ৩৫ বলে ১৭ রানে বোল্ড হন। ওয়েদারাল্ডের মতো একইভাবে হাসানের বল তার ব্যাটে আঘাত করে স্টাম্প ভেঙে দেয়। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার আট উইকেট পেয়ে গেলেন বাংলাদেশি পেসার।

এর আগে হেড তার তিন চারের দুটি মারেন হাসানের একই ওভারে। ১১তম ওভারে দ্বিতীয় উইকেট পড়ার আগের ওভারটিতে দুটি চার মারেন তিনি ও মার্নাস লাবুশেন।

২২৮ রানের লিড নিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায়। তারপর দ্বিতীয় ওভারেই আসে সাফল্য। ওয়েদারাল্ডকে বোল্ড করে তার ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দেন হাসান। ডারউইন টেস্টের দ্বিতীয়বারের মতো তাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন তিনি। প্রথম ইনিংসে ২৩ রানে বাংলাদেশি পেসারের শিকার হয়েছিলেন লিটন দাসকে ক্যাচ দিয়ে। এবার মাত্র ৩ বল খেলে ডাক মারেন অজি ওপেনার। বল তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে। ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন