Logo
Logo
×

খেলা

হামজা-শমিতদের পর আরেক প্রবাসী ফুটবলারকে পাচ্ছে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:০৯ এএম

হামজা-শমিতদের পর আরেক প্রবাসী ফুটবলারকে পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশে ফুটবলে প্রবাসী প্রতিভা খোঁজার অভিযান থেমে নেই। হামজা চৌধুরী, শমিত সোমদের পর এবার বয়সভিত্তিক দলে যোগ হতে চলেছে আরেকটি নতুন নাম। ইংল্যান্ডে বেড়ে ওঠা ১৮ বছর বয়সি উইঙ্গার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লক্ষ্য, অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য শক্তিশালী দল গড়া।

সোমবার বাফুফে ভবনে ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সহসভাপতি ও কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। তার মতে, চার-পাঁচ দিনের মধ্যে অ্যাডাম বাংলাদেশে এসে জাতীয় অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবে।’ 

মায়ের দিক থেকে আব্বাসের শিকড় বাংলাদেশে। তার মায়ের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। ফুটবলে আব্বাস প্রথম পাঠ নেন ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমিতে।

পরে যোগ দেন বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে। আব্বাস হবেন বাংলাদেশ ফুটবলে এক দুর্লভ সংযোজন। তাকে বলা হয় ফুটবলের এক সম্পূর্ণ প্যাকেজ। গতি, ড্রিবল এবং গোল করার সহজাত দক্ষতা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন