Logo
Logo
×

খেলা

১৫ বছরেই সহ-অধিনায়ক বৈভব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:১২ পিএম

১৫ বছরেই সহ-অধিনায়ক বৈভব

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার হিসেবে দলীপ ট্রফির মঞ্চে বড় স্বীকৃতি পান বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় তার হাতে। যার নেতৃত্বে রয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষান। অনেকেই মনে করছেন, বৈভবকে ভবিষ্যতের ভারত অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে। সত্যিই কি তাই? এই নিয়ে মুখ খুললেন পূর্বাঞ্চলের অন্যতম নির্বাচক। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন।

পূর্বাঞ্চলের দলে রয়েছেন মোহাম্মদ শামি, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ এবং শাহবাজ আহমেদের মতো পরিচিত মুখ। সব মিলিয়ে দলীপ ট্রফির পূর্বাঞ্চল দলে জায়গা পেয়েছেন বাংলার ছয় ক্রিকেটার। বাঘা বাঘা তারকাদের পিছনে ফেলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে বৈভবকে। ১৫ বছর বয়সে এত বড় দায়িত্ব দেওয়া কি ঠিক হলো? তাকে কি ভবিষ্যতের ভারত অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে? হর্ষ ভোগলের জন্য অভিজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞ পর্যন্ত প্রশ্ন তুলছেন, কীভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

যা নিয়ে পূর্বাঞ্চলের নির্বাচক ও সাবেক ক্রিকেটার প্রভঞ্জন মল্লিক বলেন, ‘দলীপ ট্রফিতে সহ-অধিনায়কের দায়িত্ব ওর জন্য বড় সুযোগ। বৈভব দেশের হয়ে ভালো খেলতে চায়। রাজস্থান রয়্যালসে ভালো মৌসুম কাটিয়ে ভারতীয় দলে সুযোগ পেয়েছে। বিহারের প্রথম শ্রেণির দলের সহ-অধিনায়কও। আমার মনে হয়, তরুণ ক্রিকেটারদের দায়িত্ব পাওয়া জরুরি। আশা করি, একদিন বৈভব ভারতের অধিনায়ক হতে পারবে। সেটা বিচার করেই ওকে সহ-অধিনায়কত্ব দেওয়া হয়েছে।’

প্রভঞ্জনের আরও যুক্তি, ‘বৈভবকে তো অধিনায়ক করা হয়নি। সহ-অধিনায়ক করা হয়েছে। অধিনায়ক ঈশান কিষাণের উপর অনেক দায়িত্ব থাকবে। বৈভবকে তো সারাদিন নেতৃত্ব দিতে হবে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে আরও পরিণত হচ্ছে। তাই ওকে আরও দায়িত্ব দেওয়া যায়।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন