Logo
Logo
×

খেলা

মৌমাছির আক্রমণে থেমে গেল ফাইনাল খেলা!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম

মৌমাছির আক্রমণে থেমে গেল ফাইনাল খেলা!

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। দুই লেগের এই শিরোপা নির্ধারণীর প্রথম লেগে মাঠে নামে দুদল। ঘড়ির কাটার হিসেবে সময় গড়িয়েছে কেবল ১১ মিনিট। তখনই ঘটে এক অদ্ভুত কাণ্ড। হঠাৎ মাঠে ভেতরে ঢুকে পড়ে এক দল মৌমাছি। তাতেই খানিক সময়ের জন্য বন্ধ রাখা হয় ফাইনাল ম্যাচের প্রথম লেগের খেলা।

ঘটনাটি ব্রাজিলের। দেশটির বাহিয়া রাজ্যের অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ঐতিহ্যবাহী দল ফ্লুমিনেন্স ও বাহিয়া। ম্যাচের ১১তম মিনিটের ওই ঘটনার সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেন রেফারি। আর মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে মাঠেই শুয়ে পড়েন দুদলের ফুটবলাররা।

মৌমাছির আক্রমণের জন্য খেলা বন্ধ ছিল প্রায় ১০ মিনিট। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও খেলা শুরু করেন রেফারি।

খেলা শুরু হলেও ম্যাচ শেষে হাসি মুখে বিদায় নিতে পারেনননি স্বাগতিক বাহিয়া অনূর্ধ্ব-২০ দলের ফুটবলাররা। ঘরের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগের খেলায় ফ্লুমিনেন্সের কাছে রীতিমতো উড়ে গেছে বাহিয়া। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় প্রতিপক্ষের জালে দুই হালি গোল দিয়েছে ফ্লুমিনেন্স। ফলে দ্বিতীয় লেগে ৭ গোল হজম করলেও শিরোপা জিততে কোনো সমস্যায় পড়তে হবে না তাদের।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন